গুরুঙের মাথায় গুলি করে মারার অনুরোধ অমিতাভের স্ত্রীয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 October 2017

গুরুঙের মাথায় গুলি করে মারার অনুরোধ অমিতাভের স্ত্রীয়ের


নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রামঃ গুরুঙের মাথায় গুলি করে মারার জন্য সুরজিৎ পুরকায়স্থের কাছে অনুরোধ করলেন অমিতাভের স্ত্রী মোনালিসা দত্ত মালিক।প্রসঙ্গত,শুক্রবার পুলিশ ও গুরুংপন্থীদের গুলির লড়াইয়ে শহিদ হন মধ্যমগ্রামের বাসিন্দা তথা দার্জিলিং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক।বয়স ২৬। অমিতাভ খুব মেধাবী ছাত্র ছিলেন।ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেও ঝুঁকিপূর্ণ চাকরি পুলিশে যুক্ত হয় অমিতাভ।এমনকি মোটা বেতনের ব্যাঙ্কের চাকরি পেয়েও যোগ করেনি ব্যাঙ্কে।


শুক্রবার গুরুংপন্থীদের খবর পেয়ে কোনও রকম প্রস্তুতি ছাড়াই হানা দেয় গুরুংদের ডেরায়।আর সেখানেই গুরুংপন্থীদের গুলির হামলায় নিহত হয় অমিতাভ।পাশাপাশি মধ্যমগ্রামে শুক্রবার খবর পৌঁছালে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।কান্নায় ভেঙ্গে পড়েন অমিতাভের গোটা পরিবার।অমিতাভের স্ত্রী মোনালিসা মালিক পুলিশ সুপার সুরজিত পুরকায়স্থের কাছে অনুরোধ করেন বিমল গুরুংয়ের মাথায় গুলি করে মেরে ফেলার।শনিবার দুপুরে অমিতাভের কফিনবদ্ধ দেহ তাদের পাড়ায় আসলে জনজোয়ারে ভেসে ওঠে শহীদ সাহসী পুলিশ অফিসারের বাড়ির এলাকা।

No comments:

Post a Comment

Post Top Ad