অ্যাকাউন্টে ঢুকল লাখ লাখ টাকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2017

অ্যাকাউন্টে ঢুকল লাখ লাখ টাকা!


কাঁথি: রাতারাতি লাখপতি হলেন অনেকেই। সঞ্চয় রাশি ছিল আট হাজার টাকা সেখান থেকে চার হাজার তুলে পাসবুক আপডেট করতেই চক্ষু চড়ক গাছ। ৪ হাজার তুলে নেওয়ার পর থাকার কথা ছিল আর চার হাজার। কিন্তু ওই রাশি চাড়িয়েছে লাখে।  ফিক্সবল ফিক্সড ডিপোজিট থেকে ট্রান্সফার হয়েছে টাকা। এক দুজন গ্রাহকের ক্ষেত্রে যে শুধু এমন ঘটনা তা নয়। কাঁথির পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখার একাধিক গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়েছে এমন মোটা টাকার রাশি। যা দেখে ভিরমি খাওয়ার অবস্থা গ্রাহকদের। ব্যাঙ্ক কর্তৃপক্ষের চরম গাফিলতিতে এমন হয়েছে বলে অভিযোগ। যদিও তা মানতে নারাজ এই শাখার ম্যানেজার । তাঁর সাফাই প্রিন্টিং সিস্টেমের সমস্যার কারণে এমন ঘটছে। আর এই সমস্যা গত এক সপ্তাহ ধরে চলছে। শনিবার গ্রাহক অসন্তোষের কারণে ওই সিস্টেম আপাতত বন্ধ রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad