পণের দাবীতে এক গৃহবধূকে ঘরে তালা বন্ধকরে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মোথাবাড়ি থানার বাজারপাড়া এলাকায়।জানাযায়,আক্রান্ত গৃহবধূর নাম কেয়া দাস(৩১)। অভিযুক্ত স্বামী দেবু দাস পলাতক।
জানা যায়,গত দশ বছর আগে দেবু দাসের সাথে বিয়ে হয় কেয়ার। বিয়ের পর কয়েক বছর ভালোভাবে কাটলেও গত কয়েক বছর ধরে অশান্তি চরমে ওঠে।
অভিযোগ,দেবু দাস পেশায় ট্যাক্সি চালোক,মাঝে মধ্যে কেয়ার বাবার বাড়ি থেকে টাকার চাপ দিত। টাকা দিতে অস্বিকার করলেই গৃহবধূর উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ।তাদের দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। গত একমাস আগে এই নিয়ে গ্রামে সালিসিও বসে কিন্তু কোনো ফল হয়নি। স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন কেয়ার বাবার বাড়ির লোকেরা। ঘটনার তদন্তে পুলিশ।
No comments:
Post a Comment