মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরেই জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে অপসারন করা হল মুকুল রায় ঘনিষ্ট অনগ্রসর শ্রেণী কল্যান দফতরের মন্ত্রী চুড়ামনি মাহাত। ঝাড়গ্রাম জেলার তৃণমূল সভাপতির পদ থেকে অপসারিত করে তার জায়গায় নতুন জেলা সভাপতি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতিকে। ওদিকে
বুধবার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন মুকুল রায়। তাৎপর্যপূর্ণভাবে এর ঠিক আগে দলীয় পদ হারালেন মুকুল-ঘনিষ্ঠ বলে পরিচিত, জঙ্গলমহলের হেভিওয়েট এই তৃণমূল নেতা চুড়ামনি মাহাত। তিন দিনের ঝাড়্গ্রাম জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গলমহল সফরে গিয়ে মঙ্গলবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পারফরম্যান্স নিয়ে দলের জেলা সভাপতি তথা মন্ত্রী চূড়ামণি মাহাতোকে তিরস্কার করেন তৃণমূলনেত্রী। নেত্রীর ক্ষোভের মুখে পড়ে, জনসংযোগ নিয়ে নানা সাফাই দেওয়ার চেষ্টা করেন চূড়ামণি। কিন্তু আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রীর কোনও যুক্তিই ধোপে টেকেনি!
প্রশাসনিক বৈঠকের চূড়ামণিকে সতর্ক করার পর, দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চূড়ামণি মাহাতোকে ঝাড়গ্রামের সভাপতির পদ থেকে সরিয়ে দেন তিনি।
গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চূড়ামণি, বরাবরই মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। সূত্রের খবর, দলের সঙ্গে বিচ্ছেদের পর, প্রকাশ্যে মুকুল রায়ের প্রশংসাও করেছেন তিনি। আর তার ক’দিনের মাথায় পদ হারারে হল চূড়ামণি মাহাতোকে

No comments:
Post a Comment