স্বামী কার ? বচসায় কান কাটলো দুই সতীন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 October 2017

স্বামী কার ? বচসায় কান কাটলো দুই সতীন


মালদা : স্বামীর ওপর অধিকার কার ? আর এই অধিকার নিয়ে দুই সতীনের মধ্যে বচসা।ঘটনায় একে ওপরের হামলাই কান কেটে গেলো দুই সতীনের।ঘটনায় কান কাটা অবস্থায় দুই সতীন চিকিৎসাধীন মকলদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।এমন বিরল ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়।


জানাযায়, কালিয়াচক থানার মজমপুর এলাকার বাসিন্দা সিন্টু শেখ। পেশায় ভিন রাজ্যের শ্রমিকের। সিন্টুর দুটো বিবাহ। দুই স্ত্রী হলেন খুলসেনা বিবি(৩২)ও চাঁদমুনি বিবি(২৮)।দুই স্ত্রী একই সাথে একই বাড়িতে বসবাস।উভয়ের মধ্যে প্রতি নিয়ত পারিবারিক বচসা লেগেই থাকত।বৃহস্পতিবারও বেতিক্রম হয়নি। স্বামী কার কাছে থাকবে এই নিয়ে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। ধীরে ধীরে যা হাতাহাতির রূপ নেয়। অভিযোগ দুইজনই একে অপরের ওপর চরাও হয়।খুলসেনা বিবি দাঁতের কামর দিয়ে চাঁদমুনি বিবির ডান কান ছিড়ে নেয় বলে অভিযোগ। এরপরই চাঁদমুনি বিবির ছেলে রাহুল সেখ ধারালো অস্ত্র নিয়ে চরাও হয় সৎ মা খুলসেনা বিবির উপর।রাহুলের ধারালো অস্ত্রের কোপে বাম কান কাটা যায় খুলসেনা বিবির বলে অভিযোগ।ঘটনায় রক্তাত্ব অবস্থায় দুই সতীন মাটিতে লুটিয়ে পরে। ঘটনায় গ্রামবাসীরা ছুটে এসে আহত দুই সতিনকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাদের দুজনকেই আঘাত গুরুত্বর থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়।বর্তমানে দুজনেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


ঘটনায় দুই সতীনের পরিবারবর্গ একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কালিয়াচক থানায়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad