পুলিশ, গোর্খার গুলির লড়াইয়ে নিহত মধ্যমগ্রামের ছেলে তথা সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। আর এতে বিজেপি জড়িত সরাসরি না বললেও ঠিক এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ রথীন ঘোষ। শুক্রবার মধ্যমগ্রামে মৃত সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের বাড়িতে এসে রথীন বাবু বলেন,গোর্খাদের মদত দিচ্ছে বিজেপি। আর তার জন্য সভা করছেন বিজেপিরা। ফলে এতে বোঝাই যাচ্ছে এই লড়াই, মৃত্যুর পিছনে কে দাই?
অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার এসপি সি সুধাকরের ফোনে অমিতাভ মালিকের বাবার সাথে কথা বললেন, মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, আমারা আপনার পরিবারের পাশে আছি। সাহায্য পাবেন। অমিতাভ সম্পর্কে আগেই জেনেছি। অমিতাভের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। মুখ্যমন্ত্রীর কাছে গুরুং এর শাস্তি চাইল অমিতাভের বাবা সৌমেন মালিক।
প্রসঙ্গত, দার্জিলিংয়ে পুলিশ ও গুরুংয়ের গুলির লড়াইতে প্রাণ গেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা তথা সাব ইন্সপেক্টরের।
জানা গিয়েছে, মধ্যমগ্রাম থানার পাটুলি এলাকায় অমিতাভের বাড়ি।অমিতাভের বাবা সৌমেন মালিক বলেন, ২০১৫ সালের এপ্রিলে অমিতাভ মালিক এসআই দার্জিলিং সদর থানায় পোস্টিং হয়। অমিতাভ বাড়ির বড়ো ছেলে। ছোট ভাই পড়াশোনা করে। বছর সাতাশের অমিতাভের ইচ্ছে ছিল পুলিশে চাকরী করার। গত বছর বিয়ে করে। স্ত্রী এখন দার্জিলিং এ। সকালে মধ্যমগ্রাম থানার পুলিশ বাড়িতে এসে মৃত্যুর খবর দেয়। এলাকার ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে মাধ্যমগ্রাম। শোক নেমেছে পুলিশ মহলে।
No comments:
Post a Comment