ফের ডেঙ্গুতে মৃত্যু ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 October 2017

ফের ডেঙ্গুতে মৃত্যু ২


কামারহাটি পৌরসভা এলাকায় ডেঙ্গুতে মৃত্যু ।নওদাপাড়া উত্তরন এলাকার বাসিন্দা অভিষেক তেওয়ারি (২২) সে  দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল ।
গত মঙ্গলবার প্রচন্ড জ্বর হয় তার এর পর তার পরিবারে লোকেরা তাকে নিয়ে বেলঘড়িয়ার তিনটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু বেড ফাঁকা না থাকায় তাকে নিয়ে বাড়ির লোকেরা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে কিন্তু সেখানেও অবস্থা ঠিক না হওয়ায় বেলঘড়িয়ায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এর পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবার ও কলকাতায় নিয়েগিয়ে ভর্তি করা হয় সেখানেই বরিবার দুপুরে তার মৃত্যু হয় ।
বরিবার রাতে অভিষেক এর দেহ তার বাড়িতে আসার পর এলাকায় যান কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা তাকে দেখে স্হানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এর পর ঘটনাস্হলে যান কামারহাটির প্রাক্তন বিধায়ক মদন মিত্র তিনি বিক্ষোভকারী মানুষের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন এলাকায় ক্যাম্প করা হবে ডেঙ্গু প্রতিরোধে ।
মদন বাবু সংবাদ মাধ্যমের সামনে বলেন সরকারি হাসপাতালে প্রচুর মানুষের  চিকিৎসা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে বেসরকারি হাসপাতাল গুলিকে নিতে কারন তারা মানুষ গেলে তাদের ভর্তি করে নিচ্ছে কিন্তু অবস্থার অবনতি হলে তখন অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে এর ফলে চিকিৎসা ঠিক মতো হচ্ছে না ।
মদন বাবু বলেন এই সমস্ত এলাকার মানুষের পাশে আমরা আছি থাকব দরকার হলে এখানে আমরা ক্যাম্প করব রোগ প্রতিরোধ করার জন্য


অন্যদিকে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। মৃতার নাম মুসকান খাতুন (১৫)। আসানসোলের রানীগজ্ঞের বল্লভপুরের ঘটনা। জানা গেছে, দিন কয়েক আগে ওই কিশোরী জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার অবনতি হলে আসানসোলের জেলা হাসপাতালে ভর্তি করা হয় । এদিন ভোর রাতে তাঁর মৃত্যু হয়।এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।
রানীগজ্ঞ বিঞ্জানমঞ্চ শাখার  তরফে এলাকায় সচেতনতার পাশাপাশি বিল্চিং পাউডার  ছড়ানো হচ্ছে। 
রানীগজ্ঞের বিধায়ক রনু দত্ত জানান অজানা জ্বরে আক্রান্তর মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের আর কয়েক জন জ্বরে আক্রান্ত  রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad