তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়া সদর থানার কদমাঘাঁটি মোড়ের কাছে । আজ সকালে কদমাঘাটির কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে এক বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে দুর্গাপুর গামী একটি তেলের ট্যাঙ্কার । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের । ঘটনায় গুরুতর জখম হন ওই বাইকে সওয়ার অপর জন । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সুত্রে জানা গেছে আহত যুবকের নাম পথিক পাল । মৃতের নাম জানা যায়নি । মৃতের বাড়ি বেলিয়াতোর থানার কোদালিয়া গ্রামে বলে জানা গেছে ।
অন্যদিকে, স্বামীর সঙ্গে বাইককে করে বুড়িমা ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় লড়ি পিষে দিল এক গৃহবধূকে।আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর সদর মোড়ের কাছে। মৃতের নাম গায়েত্রী চক্রবর্তী (৪৫)। বাড়ি কৃষ্ণনগর রোড স্টেশনে। জানা গেছে এদিন সকালে স্বামী আশিস চক্রবর্তীর বাইকে শিশু সন্তানকে নিয়ে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দিতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। কৃষ্ণনগর সদর মোড়ের কাছে স্বামীর বাইক থেকে রাস্তার ওপর পড়ে যান তিনি। সেই সময় একটি ১০ চাকার লরি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় গায়েত্রীদেবীর। ওই ঘটনায় সামান্য আহত হয়েছেন গৃহবধূর স্বামী ও তাদের ৯ বছরের সন্তান।

No comments:
Post a Comment