সেনিয়া ও বেনারসঘরানার ধ্রুপদি হিন্দুস্তানি সংগীতশিল্পী গিরিজা দেবী প্রয়াত হয়েছেন।
বয়স হয়েছিল ৮৮ বছর।তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মহাসংগীত সম্মানে ভূষিতা হয়েছেন।রাজ্য সরকার গিরিজা দেবীকে ২০১২ সালে সংগীত মহাসম্মান ও ২০১৫ সালে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে।তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে গিরিজা দেবীর মৃতদেহ রাখা ছিল হাসপাতালে। বুধবার সকালে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় পিসহেভেনে। বেলা ১১টা নাগাদ সেখান থেকে তাকে মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হয় সঙ্গীত গবেষণা কেন্দ্রে। সেখানেই তাঁর মৃতদেহে শেষ শ্রদ্ধা জানাবেন অজস্র ভক্ত অনুরাগীরা। এরপর তাঁর নশ্বরদেহ শেষকৃত্য করা হবে পূর্ণমর্যদায়।এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্রুপদী সঙ্গীতশিপ্লী গিরিজা দেবীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন টুইটারে। এর পাশাপাশি বিশিষ্ট সঙ্গীতকার জাভেদ আখতার, ফিল্ম বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী থেকে শুরু করে গায়ক কুমার শানু। কী বলেছেন তাঁরা, দেখে নেওয়া যাক।
সেমি ক্লাসিক্যাল ভারতীয় সঙ্গীতকে প্রতিষ্ঠা দিয়েছিলেন তিনি। পরিচিত ছিলেন ‘ঠুমরি কুইন’ হিসাবে। এদিন কলকাতার বিএম বিড়লা হাসপাতালে সন্ধ্যা রাতে প্রয়াত হলেন প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী গিরিজা দেবী। হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গত হয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৪৯ সালে এলাহাবাদের অল ইন্ডিয়া রেডিও দিয়ে জনসমক্ষে সঙ্গীত পেশ শুরু হয় গিরিজা দেবীর। পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ- তিনটি সম্মানই পেয়েছেন তিনি। এর পাশাপাশি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ সম্মানও তিনি পেয়েছিলেন।
No comments:
Post a Comment