এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল স্থানীয় এক যুবক। এমনটাই অভিযোগ উঠেছে হুগলির গোঘাটের সিংরাপুর এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে।ঘটনা জানাজানি হওয়ার পর এদিন রাতে নিগৃহিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অরুণ রুইদাস। তারও বাড়ি এই গ্রামেই।
অভিযোগ যে, মঙ্গলবার দুপুর দুটো আড়াইটা নাগাদ এই মানসিক ভারসাম্যহীন নাবালিকা বাড়ির কিছুটা দূরে মাঠে খেলছিল। সেই সময়ে অরুণ তাকে ডাকে। সে না এলে তাকে জোর করে তুলে নিয়ে যায় স্থানীয় একটি জঙ্গলে।অভিযোগ, সেখানেই তাকে ধর্ষণ করে সে।এর পরেই ঐনাবালিকা কাঁদতে থাকে। বাড়িতে এসে সব ঘটনাও বলে। এদিনই রাতে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত অরুণ কে গ্রেপ্তার করে এদিনই রাতে। বুধবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment