খোদ কলকাতা শহরে পুজোর রাতে প্রেমিকাকে গণধর্ষণ করে তিন বন্ধু মিলে ৷ প্রতিমা দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ব্রম্ভপুরে একটি পরিত্যাক্ত জায়গায় তিনজন মিলে এক নাবালিকাকে ধর্ষন করে বলে অভিযোগ ৷ ঘটনায় গতকাল বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার ৷ অভিযোগ পেয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তবে আরেক অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ বাকি দুই অভিযুক্তকে এদিন আলিপুর আদালতে পেশ করা হলে ৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
১৫ বছরের নাবালিকা নির্যাতিতার আসল বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলার কুলতুলিতে ৷ তবে গল্ফক্লাব এলাকায় সে পিসির কাছে থাকত ৷ সেখানেই নির্যাতিতার সাথে আলাপ হয় অভিযুক্তদের ৷ তাদের মধ্যে বেশ কয়েকদিন সম্পর্কও ছিল বলে জানা গিয়েছে ৷ সবাই মিলে পরিকল্পনা করে নবমীর রাতে একসাথে ঠাকুর দেখতে যাওয়ার ৷ সেইমত নবমীর রাতে বাইকে চেপে চারজনে মিলে ঠাকুর দেখতে বের হয় ৷
নির্যাতিতার অভিযোগ ঠাকুর দেখতে যাওয়ার নাম করে ব্রম্ভপুর এলাকায় একটি পরিত্যাক্ত জায়গায় তাকে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করা হয় ৷ শুভ, সঞ্জয় ঘোষ ও কৃষ্ণ গায়েন এই তিনজনে মিলে তাকে ধর্ষণ করে ৷ অভিযুক্তরাই নির্যাতিতাকে রাতের বেলায় বাড়ি পৌঁছে দেয় ৷ ধৄতদের দাবী মেয়েটি স্বইচ্ছাতেই তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছে ৷
অভিযুক্তদের বিরুদ্ধে POCSO অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ ৷ আদালতের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দী ও শারীরিক পরীক্ষার আবেদন করা হয়েছে ৷ ধৄতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

No comments:
Post a Comment