রাজ্যে প্রথম : মুকুল ঋতব্রতরা আসছে শুনেই বিজেপিতে যোগ দিল গোটা গ্রামের হিন্দু মুসলিমরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 October 2017

রাজ্যে প্রথম : মুকুল ঋতব্রতরা আসছে শুনেই বিজেপিতে যোগ দিল গোটা গ্রামের হিন্দু মুসলিমরা





মুকুল ঋতব্রতরা আসছে শুনেই বিজেপিতে যোগ দিল গোটা গ্রাম। তৃণমূল ও সিপিএমের প্রতি বিতশ্রদ্ধ হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। সুযোগ আসতেই রাতারাতি সাহসী পদক্ষেপ নিল গোটা গ্রাম।  নজির বিহীন এমন ঘটনা রাজ্যে প্রথম ঘটল হুলগী জেলার পান্ডুয়া  থানার সিমলাগড় ভিটাসিন অঞ্চলে ।

মঙ্গলবার  বিজেপির রাজ্যনেতা জয় বন্দোপাধ্যায়ের হাত থেকে এদিন গ্রামের বাসিন্দাদের মধ্যে  ৬৮জন বাসিন্দা বিজেপির পতাকা হাতে নেন ।

জয় বন্দোপাধ্যায়কে গ্রামের মহিলারা  শঙ্খধ্বনী ও উলুধ্বনী দিয়ো বরণ করে নেন । এদিনই পান্ডুয়া বাজার এলাকায় আরেকটি সভা করেন। সেই শেষ হতেই  ওই এলাকার বিজেপির নেতা কর্মীদের হুমকী দেওয়ার অভিযোগ উঠে শাসক  তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার কথা শুনেই হুগলি জেলার বিজেপি নেতারা পান্ডুয়া থানায় জানিয়েছেন। এই গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায় বলেন, তৃণমূলের প্রতি মানুষ বিতশ্রদ্ধ হয়ে বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে ওই গোটা গ্রামের এক হাজার হিন্দু ও মুসলিম বিজেপিতে যোগ দিয়েছেন। 

প্রসঙ্গত বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায় এদিন তিনটি সভা করেন।


No comments:

Post a Comment

Post Top Ad