ভারতীয় সীমান্তে সোনার বিস্কুট সহ ধৃত মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 October 2017

ভারতীয় সীমান্তে সোনার বিস্কুট সহ ধৃত মহিলা


দেবকুমার দে,পেট্রাপোল: ফের সীমান্ত এলাকা থেকে সোনার বিস্কুট সহ এক মহিলা কে আটক করল BSF।   উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের তারকাটা সংলগ্ন একটি বাগান থেকে। উদ্ধার হয় ৬ টি সোনার বিস্কুট।  বিএসএফ জানিয়েছে ধৃত মহিলার নাম সাবিনা মন্ডল (৩৩)।

বিএসএফ সূত্রের খবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে চোরাই পথে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি বাগান থেকে   পেট্রাপোল হরিদাসপুর 64 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সাবিনা মণ্ডল নামে পেট্রাপোলের বাসিন্দা গৃহবধূ কে সন্দেহ জনক ভাবে ধরে।  তল্লাশি করে তার অন্তবাসের মধ্যে থেকে উদ্ধার হয় ৬ টি সোনার বিস্কুট । আনুমানিক এর মূল্য ৬৯ লক্ষ ৮২ হাজার টাকা। অভিযুক্ত  মহিলাকে বৃহস্পতিবার পেট্রাপোল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত  কে বনগঁ আদালতে তোলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad