অস্তিত্ব না থাকলেও সুর চড়ালেন রাহুল!কিন্তু কিভাবে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 October 2017

অস্তিত্ব না থাকলেও সুর চড়ালেন রাহুল!কিন্তু কিভাবে?


অস্তিত্ব নেই কিন্তু সুর মোটা।আর সেই মোটা সুরেই দেশের প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট।প্রধানমন্ত্রী মোদিজি কারো কথা শোনেন না, যা মনে আসে তাই দেশের উপরে চাপিয়ে দেন।ঠিক এমনটাই বললেন রাহুল গান্ধী।তিনি বলেন, ‘কংগ্রেসের জন-অংশীদারিত্বের নীতি ছিল। কংগ্রেস যখনই কোনো প্রকল্প শুরু করেছে তার আগে জনসাধারণের মতামত নিয়েছে কিন্তু এখন আর এসব নেই। আমাদের প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠেন এবং এক নয়া কার্যক্রম দেশবাসীর উপরে চাপিয়ে দেন। তা সে দেশবাসীর প্রয়োজন হোক বা না হোক।রাহুল আজ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এবং নোট বাতিল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। রাহুল বলেন,  ‘আপনারা বলছেন, এক দেশ, এক ট্যাক্স। কংগ্রেস সরকার বলেছিল এক ট্যাক্স হওয়া উচিত এবং তা ১৮ শতাংশের বেশি হওয়া উচিত নয়। কিন্তু কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ ট্যাক্স চাপিয়ে দিয়েছে। এজন্য লাখো ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে। নোট বাতিলের ফলে একনাগাড়ে কর্মহীনতা বেড়ে চলেছে।কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়ে রাহুল বলেন, ‘জিএসটি নিয়ে ছোট ব্যবসায়ীকে জিজ্ঞেস করা উচিত, তাদের ভোগান্তির কথা জানা উচিত। আমি বিরোধী নেতা, কিছু পরামর্শ দিতে পারি। এতে মানুষজনের উপকার হবে, যুবকরা ফায়দা পাবেন। প্রধানমন্ত্রীর উচিত কৃষকদের সাহায্য করা এবং তরুণদের রোজগারের ব্যবস্থা করা।’  
রাহুল বলেন, দেশে কৃষক এবং কর্মসংস্থান সবচেয়ে বড় ইস্যু। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেন, কিন্তু বাস্তবে সব কিছু মেড ইন চায়না। আমাদের বুঝতে হবে যতদিন মেড ইন ইন্ডিয়ানা হবে ততদিন দেশের উন্নয়ন হবে না।


No comments:

Post a Comment

Post Top Ad