গোর্খার গুলিতে শোকগ্রস্হ মধ্যমগ্রাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 October 2017

গোর্খার গুলিতে শোকগ্রস্হ মধ্যমগ্রাম


দার্জিলিংয়ে পুলিশ ও গুরুংয়ের গুলির লড়াইতে প্রাণ গেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা তথা সাব ইন্সপেক্টরের।
 জানা গিয়েছে, মধ্যমগ্রাম থানার পাটুলি এলাকায় অমিতাভের বাড়ি।অমিতাভের বাবা সৌমেন মালিক বলেন,  ২০১৫ সালের এপ্রিলে অমিতাভ মালিক এসআই দার্জিলিং সদর থানায় পোস্টিং হয়। অমিতাভ বাড়ির বড়ো ছেলে। ছোট ভাই পড়াশোনা করে। বছর সাতাশের অমিতাভের ইচ্ছে ছিল পুলিশে চাকরী করার।  গত বছর বিয়ে করে। স্ত্রী এখন দার্জিলিং এ। সকালে মধ্যমগ্রাম থানার পুলিশ বাড়িতে এসে মৃত্যুর খবর দেয়। এলাকার ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে মাধ্যমগ্রাম। শোক নেমেছে পুলিশ মহলে। 

No comments:

Post a Comment

Post Top Ad