শ্রীরামপুর ফুটবলারের রহস্যজনক মৃত্যুতে কি পদক্ষেপ নিল বিজেপি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 October 2017

শ্রীরামপুর ফুটবলারের রহস্যজনক মৃত্যুতে কি পদক্ষেপ নিল বিজেপি?


শ্রীরামপুরে এক ফুটবলারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।সোমবার  কলকাতা পোর্ট ট্রাষ্টের গোলকিপার স্নেহাশিষ দাশগুপ্তের মৃত্যুর খবর পেয়ে শ্রীরামপুরে তার বাড়িতে যান জয় বন্দোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য। এদিন মৃতের পরিবারের সঙ্গে কথা বলে বাইরে বেড়িয়ে এসে সংবাদ মাধ্যেমের সামনে জয় বন্দোপাধ্যায় বলেন, যারা এই নিষ্ঠুর মার্ডারটা করেছে। এই মার্ডারের সুবিচার চাই। যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন শাস্তির দাবী জানান। এদিন জয় বন্দোপাধ্যায় বলেন, শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়ও বিষয়টির উপর নজর রাখছেন। উনিও চান এই বিষয়ে দোষীর শাস্তি হোক। ৪৮ঘন্টার মধ্যে দোষীর শাস্তি না হলে আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করব। বর্তমান ভারতে বাঙালি ফুটবলারের ভীষন অভাব। স্নেহাশিষ ছিল আগামী দিনে ফুটবলের ভবিষ্যত। হয়ত ভবিষ্যতে ইষ্টবেঙ্গলে খেলত, মোহনবাগানে খেলত। ইন্ডিয়ার হয়ে খেলত। সেই আশা অচিরেই চলে গেল। আমি চাই প্রকৃত সত্য সামনে আসুক।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নবমীর দিন পাড়ায় বসেই সে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে এরপরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া নিয়ে তার সঙ্গে বাকি বন্ধুদের তুমুল অশান্তি হয় বলে খবর ঝামেলা অশান্তির জেরে তার সঙ্গে বন্ধুদের ব্যাপক মারামারি হয় গভীর রাতে মারামারির ঘটনায় স্থানীয়রা বাইরে বেড়িয়ে এসে দুপক্ষকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়এই প্রসঙ্গে অভিযুক্ত কাউনসিলর পিন্টু নাগ বলেন, আমি রাজনীতি করি। আর যাই হোক আমাদের হাতে মানুষের প্রাণ যেতে পারেনা। মানুষের জীবন রক্ষা করাই আমাদের কাজ। তদন্ত হোক। সত্য সামনে আসুক। পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় মৃতের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে। সেখানে পিন্টু নাগ মৌসুমী নাগ সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad