গুজরাতের সন্তান মোহনদাস করমদাস গান্ধির এই পরম্পরাকে যে একশো পঁচিশ কোটির ভারত অন্তর থেকে গ্রহণ করেছেন সে কথাও জানাতে ভোলেননি মোদি। আজ বিজ্ঞান ভবনের এক অনুষ্ঠানে এ
কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, স্বচ্ছ্ব ভারত অভিযান আজ এক গণ আন্দোলনে পরিণত হয়েছে।স্বচ্ছ্ব ভারত মিশনের এবার তিন বছর পূর্তি। ২০১৪ সালে মহাত্মা গান্ধির জন্মদিবসে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের এই অভিযানের লক্ষ্য ছিল দেশব্যাপী শৌচাগার বানিয়ে ২০১৯-র
মধ্যে ভারতকে সাফ করে তোলা। মহাত্মা গান্ধির ১৫০তম জন্মবার্ষিকী ২০১৯-য়ে। সোমবার বিজ্ঞান ভবনে স্বচ্ছ ভারত নিয়ে বলতে গিয়ে প্রথমেই এই সামাজিক প্রকল্প নিয়ে রাজনীতি না করার আবেদন জানান প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদির দাবি, হাজার মহাত্মা গান্ধি বা লক্ষ মোদি নয়। স্বচ্ছ ভারত কর্মসূচি সফল করতে পারেন শুধু একশো পঁচিশ কোটি ভারতবাসী। তিনি বলেন, ‘স্বচ্ছ ভারত গড়ুন ৷
দেশবাসীর সমর্থন আছে স্বচ্ছ ভারত অভিযানে ৷
গান্ধিজীর স্বচ্ছ ভারতের স্বপ্ন পূরণ করব ৷
দেশকে স্বচ্ছ করার চ্যালেঞ্জ নিন ৷’স্বচ্ছতাকে মহিলাদের দৃষ্টিকোণ থেকে দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শৌচাগার ব্যবহার না করা সামাজিক সমস্যা ৷
এই সমস্যা দূর করতে হবে ৷
২০২২-এর মধ্যে স্বচ্ছ ভারত গড়ব ৷’
মোদির সমালোচনা করুন। কিন্তু যাঁরা ভারতকে স্বচ্ছ রাখার কাজ করছেন তাঁদের অনুৎসাহিত করবেন না। বিজ্ঞান ভবনে আবেদন প্রধানমন্ত্রীর।মহাত্মা গান্ধির সত্যাগ্রহ কর্মসূচির প্রসঙ্গে টেনে মোদি বলেন, সত্যাগ্রহীদের দৃঢ়তায় স্বচ্ছ ভারত অভিযান আজ মানুষের আন্দোলন হয়ে উঠেছে।

No comments:
Post a Comment