বেলুড়ে উদ্ধার শ্রমিকের রক্তাক্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 October 2017

বেলুড়ে উদ্ধার শ্রমিকের রক্তাক্ত দেহ


মঙ্গলবার সকালে হাওড়ার বেলুড় থানার বেলুড় স্টেশন রোডে এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃতের নাম জাহাঙ্গীর খান(52)।বাড়ি আদতে বিহারে হলেও সে বেলুড় মহাদেব জুট মিলে কাজ করার সুবাদে শ্রমিক কলোনীতে থাকতো।পুলিশ এদিন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে ।পাশ থেকে একটি ধারালো ছুরি ও একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad