হলদিয়া ভবনের সামনে জাহাজ থেকে পণ্য খালাসের জন্য হুগলী নদীতে একাটি বেসরকারি সংস্থা জেটি নির্মানের কাজ চলেছে গত দেড় বছর ধরে। সেই জেটি নির্মানে কাজ করার সময় আজ সকালে এক কর্মরত শ্রমিক সর্বেশ্বর মন্ডল ক্রেনের ধাক্কায় নদীতে পড়ে যায়। তার খোঁজে হুগলী নদীতে ৪ টি টলার খোঁজাখুঁজি কাজ শুরু করেছে। ঘটনাস্থলে এসেছে হলদিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদে। । ঘটনার পর থেকে কর্মরত ঠিকা সংস্থার আধিকারিকরা কিছু বলতে চাননি। হলদিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হলদিয়া বন্দরে পণ্য আমদানি রপ্তানি করার জন্য হুগলী নদী ধরে বহু জাহাজ যাতায়াত করে থাকে। হলদিয়া বন্দরে জেটি কম থাকায় জাহাজগুলিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তার জন্য সংস্থার ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। তাই হলদিয়া বন্দরে পণ্য খালাসের জন্য একটি বেসরকারি সংস্থা হলদিয়া ভবনের সামনে হুগলী নদীতে একটি বৃহত আকৃতির জেটি নির্মানের কাজ শুরু করে। আর সেই কাজ করতে গিয়ে অসাবধানতায় নদীর জলে তলিয়ে গেলো এক কর্মরত শ্রমিক। এই ঘটনার পর থেকে শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়েছে।

No comments:
Post a Comment