হলদিবাড়ি থেকে এনজেপিগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনের আগুন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হলদিবাড়ি থেকে এনজেপিগামী ৫৫৭৫০ ডাউন প্যাসেঞ্জার ট্রেনে মন্ডলঘাট ও কাশিয়াবাড়ি রেলওয়ে ষ্টেশনের মাঝে কেরান পাড়াতে ঘটনাটি ঘটে। কিলোমিটার নং ২০ এর প্যাসেঞ্জার ট্রেনটির ইঞ্জিনের আগুন লাগে।রেলের কর্মিরাই ফায়ার এক্সটিংগুইসার দিয়ে ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রনে আনে। হঠাৎ করে কি কারনে আগুনটি গেলেছিল সেই বিষয়ে ক্ষতিয়ে দেখছে রেল কতৃপক্ষ।
৪০ মিনিট ট্রেনটিকে দাড় করিয়ে রাখা হয়। আগুন পুরোপুরি নিভে যাবার পরে ফের ট্রেন চালানো হয় বলে জানা যায় জলপাইগুড়ি টাউন ষ্টেশন সুত্রে।
জলপাইগুড়ি টাউন স্টেশন মাষ্টার পঙ্কজ কুমার শীল জানান, কেরার পাড়াতে রেল লাইনে যান্ত্রিক গন্ডগল হয়। এই কারনে বেশ কিছু ক্ষন ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার পর ফের ট্রেন চালানো হয়। যায় জেরে হলদিবাড়ি থেকে এনজেপিগামী প্যাসেঞ্জার ট্রেনটি ৪০ মিনিট দেরিতে চলে। বর্তমানে সব ঠিক ঠাক রয়েছে।

No comments:
Post a Comment