মুকুল রায়ের এক অনুগামী গ্রেফতার।আর্থিক প্রতারণার অভিযোগে মুকুল রায়ের অনুগামী বলে
পরিচিত একজনকে গ্রেপ্তার করল সিআইডি। নাম দেবাশিস দাস। গতকাল রাতে তাঁকে বাগুইআটি থানা এলাকার
জাঙ্গরা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ৮ দিনের সিআইডি হেপাজতের
নির্দেশ দিয়েছেন বারাসত আদালতের বিচারক।
দিনকয়েক আগে আরেক মুকুল অনুগামী বলে পরিচিত পৃথ্বীশ দাশগুপ্তকে গ্রেপ্তার করেছিল সিআইডি। একটি পুরনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরেক মুকুলবাবুর অনুগামীর গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। মুকুল রায় দল ছেড়ে দেওয়ায় এই দু’জনকে শাসকদলের রোষানলে পড়তে হল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে, বারুইপুরের একটি জালিয়াতির মামলায় মুকুল রায় ঘনিষ্ঠ ছাত্রনেতা সুজিত সামের খোঁজ শুরু করেছে সিআইডি। মঙ্গলবার সুজিতের ইন্দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। সুজিত পলাতক বলে অভিযোগ।

No comments:
Post a Comment