স্কুলে সবুজসাথীর হাজার সাইকেলের উপর জঙ্গলের স্তূপ!কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 October 2017

স্কুলে সবুজসাথীর হাজার সাইকেলের উপর জঙ্গলের স্তূপ!কেন?


মুখ্যমন্ত্রীর স্বপ্নের সবুজসাথী প্রকল্পের উপর এখন জমে পড়ে আছে জঙ্গলের স্তূপ।এমন দৃশ্যই ধরা পড়ল রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে। স্কুলের ভেতরে জঙ্গলাকীর্ণ হয়ে জমে আছে সবুজসাথীর হাজার দুয়েক সাইকেল। এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই  আজ রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসলেন  রায়গঞ্জ মহকুমাশাসক ও রায়গঞ্জের বিডিও।  লেবার লাগিয়ে আজই স্কুলের জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই সবুজসাথী প্রকল্পের সাইকেলগুলো ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলি করে দেওয়া হবে।
   
দীর্ঘদিন ধরে সবুজসাথীর হাজার দুয়েক সাইকেল রায়গঞ্জ শহরের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে বিতরন না করে ফেলে রাখা হয়েছে। খেলার মাঠ ও কয়েকটি ঘর দখল করে সাইকেলগুলো ফেলে রাখায় জঙ্গলাকীর্ণ হয়ে পরেছে সমস্ত সাইকেল সহ স্কুল চত্বর। বন্ধ হয়ে রয়েছে স্কুলের খেলাধূলা সহ সাংস্কৃতিক নানান অনুষ্ঠান। স্কুল চত্বরে জঙ্গল হয়ে পরায় বাড়ছে সাপের উপদ্রব। গতকাল এই খবর বিভিন্ন নিউজ চ্যানেলে সম্প্রচার হওয়ার পর আজই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপা, রায়গঞ্জের বিডিও অনুরাধা লামা সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। পরিদর্শনে এসেই লেবার লাগিয়ে প্রথমেই জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু করে প্রশাসন। রায়গঞ্জের বিডিও অনুরাধা লামা বলেন, " খুব শীঘ্রই নষ্ট হয়ে যাওয়া সাইকেল মেরামত করে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad