মুকুল রায়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2017

মুকুল রায়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী




Y ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন মুকুল রায়। আজ দুপুর থেকে তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী।
১৫ দিন আগে BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন মুকুল রায়। সেখানে  রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগপ্রকাশ করেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও চান। এরপর কৈলাশ বিজয়বর্গীয় তাঁকে রাজনাথ সিং-য়ের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। এরপর রাজনাথ সিং-কে নিরাপত্তার কথা লিখিতভাবে জানান তিনি। আজ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা এসে কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়ি পরিদর্শন করেন। কথা বলেন কাঁচরাপাড়া থানার সঙ্গে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “মুকুল রায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সদ্য তিনি তৃণমূল ছেড়েছেন। তাঁর উপর হামলা হতেই পারে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে নিরাপত্তা চেয়েছিলেন তিনি। তাই তাঁকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরসঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই।”

সৌজন্যে : ইনাডু ইন্ডিয়া

No comments:

Post a Comment

Post Top Ad