সমুদ্র স্নানে নেমে দিঘায় পর্যটকের মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2017

সমুদ্র স্নানে নেমে দিঘায় পর্যটকের মৃত্যু




সমুদ্রে স্নান কি নিরাপত্তার অভাব না লাগামছাড়া আনন্দ। ফের সমুদ্র স্নানে নেমে দিঘায় পর্যটকের মৃত্যু । নিউ দিঘা ঘাটের ঘটনা। মৃতের নাম সেক ইসারুল। বাড়ী হাওড়া জগৎবল্লভপুর থানা এলাকার বড়গেছিয়া আনন্দপুর। সোমবার একটি বাসে ৫০ জন দিঘা বেড়াতে এসেছিল। সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্রের অধিক গভীরে চলে গেলে তলিয়ে যায় ইসারুল। সমুদ্রে স্নান করতে নামতে বিভিন্ন ভাবে পর্যটককে সচেতন করার উদ্যোগ নিয়েছে  প্রশাসন। মুখ্যমন্ত্র চলতি বছরের জুলাই মাসে এসে সমুদ্র স্নানে আরো বেশী করে কড়া নিরাপত্তা বাড়াবার ব্যবস্থা করতে বলেন। সেই মত জেলা ও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। বাড়ানো হয় কড়া নজরদারি ঘাটেঘাটে জলে টহলদারি সহ মাইক প্রচার। তারপরেও কিন্তু পর্যটকের মৃত্যু কমেনি। তবে কি এখনও প্রশাসনিক গাফিলতি না পর্যটকদের সচেতনতার অভাব এই নিয়ে প্রশ্ন এখনও রয়ে যায়। পুলিশ ইসারুলের  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad