মালদা সহ রাজ্যের সাতটি জেলায় শাসক তৃণমূল এখন মুকুল মুশকিলে । যদিও মুকুল রায় এখন নিজেই পড়েছেন মুশকিলে। মুকুলের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে রাজ্যের সংবাদ মাধ্যমে আগ্রহ থাকলেও শাসকের ভয়ে নম নম করে প্রতিবেদন হচ্ছে। তবে মুকুল রায় একটি বাংলা অন লাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি যা করার বৃহস্পতি বার করবেন। পুরোটাই হবে দিল্লি থেকে। উলুবেড়িয়া কেন্দ্রে উপনির্বাচনে মুকুল রায় কোন দলের প্রার্থী হন এখন সেটাই দেখার ও জানার জন্য অপেক্ষা করছে।
এদিকে মালদা শহর জুড়ে মুকুল রায়ের নামে ফ্লাক্স পড়েছে মঙ্গলবার। নকশালীদের মত রাতের অন্ধকারে কে ঝোলালো তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ।
বুধবার কাকভোরে বাগুইআটির জ্যাংরা এলাকা থেকে মুকুল ঘনিষ্ট দেবাশিস দাসকে গ্রেফতার করেছে সিআইডি৷ ধৃতকে এদিন বারাসত আদালতে তোলা হলে আট দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় তদন্তকারীরা৷ সিআইডি সূত্রের খবর,এবিষয়ে ১৩ অক্টোবর হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়েছিল৷ তারই ভিত্তিতে কয়েকদিন আগে বাগুইআটির চিনারপার্ক এলাকা থেকে ন্যাশানালিস্ট তৃণমূল কংগ্রেসের নেতা তথা মুকুল ঘনিষ্ট পৃথ্বিশ দাশগুপ্তকে গ্রেফতার করেছিল সিআইডি৷সূত্রের খবর মুকুল রায় কে আগামী সপ্তাহে ভবানী ভবনের ডাকতে চলেছে সীআই ডি।
মালদা শহরে মুকুল রায়ের ছবি যুক্ত রঙিন পোস্টারের দেখা মালদা শহরে। প্রাণকেন্দ্র রথবাড়ি থেকে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথের মাথায় মঙ্গলবার দেখা মিললো মুকুল পোস্টেরের।দীপাবলীর শেষে মঙ্গলবার মালদা শহরে মুকুল রায়ের দীপাবলী শুভেচ্ছা সহ ফ্লাক্স পোস্টার দেখতে পান শহরবাসী।
মকলদার ইংরেজবাজার পুরসভার ফোয়ারা মোড় ,রথবাড়ি , রবীন্দ্র এভিনিউ সহ বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায় মুকুল রায়ের দীপাবলী শুভেচ্ছা সহ রঙ্গীন ফ্লাক্স।ফ্লাক্সে দেখতে পাওয়া যায় মুকুল রায়ের ছবি দেওয়া ফ্লেক্সের নিচে লেখা সৌজন্যে মালদা জেলা নাগরিক মঞ্চ।বেলা বাড়তেই শহরবাসীর চকে এই ফ্লাক্স পড়তেই কৌতূহল ছড়াই।কে বা কারা এই ফ্লাক্স লাগলো তা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন।তবে এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের মুখ খুলে চাননি।
উল্লেখ,মালদা জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে।সেই পরিস্থিতিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার পর থেকে মালদার তৃণমূলীদের মহলে বড়ো প্রশ্ন হিসেবে উঠে এসেছিল কোন কোন নেতা তৃণমূল দল ছেড়ে মুকুল রায়ের সাথে হাত মেলাবে।কিন্তু এই মুহূর্তে কোনো তৃণমূল নেতা মুখ খুলতে নারাজ।

No comments:
Post a Comment