মুকুলের বিজেপিতে যোগ নিয়ে দিলীপের বির্তকিত মন্তব্যে রাজনীতিতে নয়া সমীকরণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 October 2017

মুকুলের বিজেপিতে যোগ নিয়ে দিলীপের বির্তকিত মন্তব্যে রাজনীতিতে নয়া সমীকরণ





দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই জল্পনা চলছিল। এখনও সেই জল্পনার অবসান হয়নি। কান পাতলেই শোনা যাচ্ছে BJP-তে যোগ দিচ্ছেন মুকুল রায়। সত্যিই কি BJP-তে যাচ্ছেন ? এমন কোনও কথা এখনও অফিশিয়ালি হয়নি। তবে দলে আসতে চাইলে ভেবে দেখা হবে বলে জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।





জল্পনা আরও বেড়েছে মুকুল রায়ের শুভেচ্ছা বিনিময়ের পর থেকে। বিজয়া দশমীতে দিলীপ ঘোষকে SMS করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মুকুল রায়। পরে BJP-র রাজ্য সদর দপ্তরে মিষ্টিও পাঠিয়েছিলেন। এছাড়া তাঁর সঙ্গে BJP নেতাদের ব্যক্তিগত যোগাযোগ ঘৃতাহুতির মতো কাজ করেছে। তবে এবিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “ব্যক্তিগত সম্পর্ক ওনার কারও কারও সঙ্গে রয়েছে। তাই হয়ত উনি অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন।” সঙ্গে এও বলেন, “জল্পনাটা আমাদের নয়। এটা প্রেসের জল্পনা।” প্রশ্ন উঠছে দু’টো। মুকুল রায় কি নিজের দল গঠন করছেন ? নাকি যোগ দিচ্ছেন BJP-তে। পারিপার্শ্বিক পরিস্থিতি অবশ্য বলছে BJP-তে যোগদানের দিকেই পাল্লা ভারী। তা সে জল্পনা যতই হোক, কথা যে অফিশিয়ালি এগোয়নি তা সাফ জানিয়ে দিলেন দিলীপবাবু। বললেন, “এখনও অফিশিয়ালি কোনও কথা হয়নি। উনি যদি অফিশিয়ালি বলেন তখন অফিশিয়ালি ভেবে দেখা হবে ওনাকে স্বাগত জানানো হবে কি না।”
এদিকে দিলীপ ঘোষের পাহাড় সফর নিয়ে আগেই দ্বিধাবিভক্ত ছিল মোর্চা শিবির। বিমল গুরুঙের অনুগামীরা স্বাগত জানালেও এই সফরের বিরোধিতা করেছিল তামাং গোষ্ঠী। দিলীপ ঘোষের পাহাড় সফর নিয়ে কার্শিয়ং থেকে অনীত থাপা বলেন, “BJP পাহাড়ের জন্য কি করেছে ? কিছুই না। তাহলে উনি আশা করেন কী করে যে পাহাড়ের মানুষ স্বাগত জানাবে ? ওনার বিরুদ্ধে তো পোস্টার পড়ারই কথা। এটা অস্বাভাবিক কিছু নয়। দিলীপ ঘোষ তো আগেই বলেছিলেন যে উনি গোর্খাল্যান্ডের পক্ষে নন। আর জেলার সাংসদও গোর্খাল্যান্ড ইস্যুতে মুখ খুলছেন না।”
সুত্র : ইনাডু বাংলা

No comments:

Post a Comment

Post Top Ad