বঙ্গ রাজনীতিতে এবার অক্টোবর বিপ্লব!মুকুল রায় তৃণমূল ছাড়ার
কথা পঞ্চমীর দিন ঘোষণা করার পরই ভাঙ্গতে শুরু করেছে রাজ্যের শাসক দল।ভাঙ্গনের শুরু
উত্তরবঙ্গ থেকে।মুকুলের রাজনৈতিক স্থিতাবস্থা এলেই ভাঙ্গন আরো তীব্র হবে বলেই মুকুল
শিবিরের দাবি।
মুকুল রায়ের হাত ধরে দলের ভাঙ্গন হতে পারে এমন আশঙ্কায় কার্যত
থরহরি তৃণমূল।মুকুলের সঙ্গে কারা দেখা করতে আসছেন,তার তালিকা তৈরি করতে কলকাতা পুলিশের
স্পেশাল ব্রাঞ্চের তিনজনকে মোতায়েন করা হয়েছে নিজাম প্যালেসে এবং দুজনকে ই এম বাই পাসের
সিলভার স্প্রিং আবাসনের ফটকে।রাজ্যে পুলিশের আইবি-র দুজন কর্মীকে মোতায়েন করা হয়েছে।মুকুল
তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করার পরই গত ১ অক্টোবর উত্তর দিনাজপুর জেলা সভাপতিকে চিঠি লিখে
দল এবং পদ ছেড়ে দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক শুভ্র রায়চৌধুরী।পদত্যাগপত্রে তিনি
লিখেছেন, ‘আমি শুভ্র রায়চৌধুরী,আমি বিজেপির রাজ্য কমিটিতে ছিলাম।শ্রী মুকুল রায় দ্বারা
অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করি।এখন শ্রী মুকুল রায় তৃণমূলে নেই।তাই আমিও
তাঁর প্রতি আনুগত্য দেখিয়ে আর তৃণমূল দলে থাকবেন না’।

No comments:
Post a Comment