দাম কমল পেট্রোল-ডিজেলের৷লিটার প্রতি পেট্রোলের দাম কমল প্রায় ২.৯৩টাকা৷ অপরদিকে, ডিজেলের দাম কমল প্রায় ২.৭২টাকা প্রতি লিটারে৷ গুজরাত সরকার জ্বালানির উপরে ৪শতাংশ ভ্যাট কমিয়ে দিয়েছে৷ তারই প্রভাব পড়ল পেট্রোল ডিজেলের উপরে৷
মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জ্বালানির উপর ভ্যাট কমিয়ে দেওয়ার কথাটি ঘোষণা করেন৷ যদিও এর আগে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, তেলের উপরে ভ্যাট কমিয়ে আনা উচিত৷ তাহলেই পেট্রোল ডিজেলের দাম অনেকাংশে কমে যাবে৷
কেন্দ্র পেট্রোলের উপর থেকে অন্ত:শুল্ক অনেকাংশে কমিয়ে দিয়েছে৷ প্রতি লিটারে ২১.৪৮টাকা থেকে কমে দাঁড়িয়েছে সেটি ১৯.৪৮টাকা৷ ডিজেলের উপরও কমিয়ে দেওয়া হয়েছে অন্ত:শুল্ক৷ প্রতি লিটারে ১৭.৩৩টাকা থেকে তা কমে হয়েছে ১৫.৩৩টাকা৷
উৎসবের মরশুমে পেট্রোল-ডিজেলের দাম কমায় স্বস্তি সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দাম আরও কমতে পারে।

No comments:
Post a Comment