ডেঙ্গুতে আক্রান্ত গোটা পশ্চিমবঙ্গ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 October 2017

ডেঙ্গুতে আক্রান্ত গোটা পশ্চিমবঙ্গ


বাঁকুড়ায় ফের ডেঙ্গুর থাবা । এবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের তারাপুর গ্রামে দেখা দিল ডেঙ্গুর আতঙ্ক । ইতিমধ্যেই ওই গ্রামের তিন জনের রক্তে ডেঙ্গুর জীবানু মিলেছে । জ্বরে কাঁপছে গ্রামের অধিকাংশ মানুষ । গ্রামে মশা নাশক স্প্রে করার দাবি জানিয়েছেন গ্রাম বাসীরা ।
বাঁকুড়ার মেজিয়া ব্লকের তারাপুর গ্রামে বেশ কিছুদিন ধরেই থাবা বসিয়েছে ডেঙ্গু । একে একে গ্রামের মোট তিনজন আক্রান্ত হয়েছেন এই রোগে । গ্রামের বাসিন্দারা অনেকেই জ্বরে আক্রান্ত । স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বলতে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র । বাধ্য হয়ে সেখানেই জ্বরে আক্রান্ত মানুষ চিকিৎসার আশায় ছুটে যাচ্ছেন । কিন্তু সেখানে ডেঙ্গুর রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় রীতিমত হয়রানির শিকার হতে হচ্ছে এলাকার মানুষদের ।

এদিকে গ্রামের সর্বত্রই নর্দমা ও জমা জলে বাড়ছে মশার উৎপাত । ডেঙ্গুর আক্রমনের পর স্বাভাবিক ভাবেই এলাকার মানুষ অবিলম্বে এলাকায় মশানাশক স্প্রে করার দাবি জানিয়েছেন । কিন্তু নির্বিকার জেলা স্বাস্থ্য দফতর । একের পর এক গ্রামবাসীর শরীরে ডেঙ্গুর জীবানু মিললেও গ্রামের জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষা ও মশা নাশক স্প্রে করার ব্যাপারে স্বাস্থ্য দফতর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভ বাড়ছে লাফিয়ে লাফিয়ে । স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গুর রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বলেই দায় সেরেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad