সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের মৃত্যুতে বাম প্রতিনিধি সুজন চক্রবর্তী নাম না করেই তৃণমূলকে দায়ী করলেন।রবিবার মধ্যমগ্রামে অমিতাভের পরিবারকে দেখতে এসে বলেন,এই ঘটনার জন্য দায়ী সরকার।এবার সরকারের সদুত্তরের জন্য আমরা অপেক্ষা করছি।পাশাপাশি বলেন,অমিতাভের মত এত সাহসী,মেধাবী পুলিশ আধিকারীকের মৃত্যুতে সত্যিই বাক্রুদ্ধ।এই হত্যার আসল দায়ী কারা?এর পিছনে কি ষড়যন্ত্র আছে তা খতিয়ে দেখতে হবে।এদিন শহীদ অমিতাভের বাড়িতে এসেছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী,তন্ময় ভট্টাচার্য,মানস মুখোপাধ্যায়।
No comments:
Post a Comment