সাহসী অমিতাভের মৃত্যু নিয়ে কি বললেন অধীর? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 October 2017

সাহসী অমিতাভের মৃত্যু নিয়ে কি বললেন অধীর?


গুরুং অনুগামীদের গুলিতে শহীদ হন মধ্যমগ্রামের বাসিন্দা তথা দার্জিলিঙের সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের।অমিতাভের মৃত্যুকে ঘিরেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে।বিজেপি,কংগ্রেস সরাসরি দায়ী করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মধ্যমগ্রামে শহীদ অমিতাভের বাড়ি এসে বলেন,তিনি সাহসী,তরতাজা,মেধাবী পুলিশ আধিকারীক অমিতাভের মৃত্যুতে গভীর শোকাহত।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,তিনি এর পিছনে দায়ী।আর গুরুংদের ডেরায় কোনও রকম প্রস্তুতি ছাড়া কেন পুলিশদের পাঠানো হল?কেন তাদেরকে বুলেটপ্রুফ জ্যাকেট,হেলমেট দেওয়া হয়নি?আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতোই বিমল সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত তাদের কেনই বা কোনও সিদ্ধান্ত নেননি তিনি?অমিতাভের পাশাপাশি আরো ৩-৪ জন পুলিশ কর্মচারীরা মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে।


No comments:

Post a Comment

Post Top Ad