নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেস ও রাজ্য সভা থেকে ইস্তফা দেওয়ার পর মুকুল রায়কে শুভেচ্ছা জানালেন বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়। জয় বন্দোপাধ্যায় ইউটিউব বার্তায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের মুখোশ খোলার চেষ্টা করেছেন। প্রসঙ্গত জয় বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে সভা করেছেন রাজ্য ঘুরে ।সেই সময়কার তিক্ত অভিজ্ঞতার কারনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
জয় ইউটিউব বার্তায় বলেন,'বামফ্রন্টের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখে সত্যিই অনুপ্রাণিত হয়ে তাঁর সভায় অংশগ্রহণ করতাম, যদিও কোনোদিনও তাঁর দলে সরাসরি যোগ দিনি।'২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাগ্রতা, লড়াই দেখে খুব উৎসাহী ছিলেন জয়, তবে ২০১৪ সাল থেকে রণংদেহি মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো মুখ দেখে বর্তমান বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সরে এসেছিলেন। তিনি বলেন, তৃণমূল নিজেই এখন দুর্নীতিতে ভরা। তারা নিজেরাই একা বড় হবে, ফুলে ফেঁপে উঠবে, সাধারণ মানুষকে উঠতে দেবে না। তা মুকুল রায় স্পষ্টই বুঝে গেছেন।
মুকুলের ইস্তফার প্রসঙ্গ টেনে জয় বলেন, মুকুল বাবু যে এখন বুঝলো তৃণমূল নিজস্বার্থের জন্যই শুধু ভাবে। তাই যথেষ্ট। তিনি বলেন, 'ভাগ্যিস আমি (জয় বন্দ্যোপাধ্যায়) আগে থেকে সব বুঝতে পেরেছিলাম, ভাগ্যিস নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছিলাম।' জয় খানিকটা আক্ষেপের সুরে বলেন, তা নাহলে এখন আজ তাকেও জেলে থাকতে হত,নয় এমনভাবে ইস্তফা দিতে হত। পাশাপাশি মুকুল বাবুকে অভিনন্দন জানান তৃণমূল ছাড়ার জন্য এবং বলেন, মুকুল রায় বিজেপিতে যোগ দেবেন কি না দেবেন তা সম্পূর্ণ তাঁর ব্যাক্তিগত ব্যাপার।
No comments:
Post a Comment