মহিলা পুলিশ দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ধরা হলো চোর
প্রসেনজিৎ, বনগাঁঃ
কিছু দিন আগে বনগাঁর পূর্বপাড়া এলাকায় এক গৃহস্তের বাড়ি থেকে চুরি হয় সোনার গহনা সহ নগদ টাকা ও একটি দামী মোবাইল। চুরি যাওয়া মোবাইলের IMEI নম্বর ট্রাক করে তদন্তে নামে পুলিশ একটি ফোন নম্বর হাতে পায়। ওই নম্বরে এক মহিলা কনেস্টবল দিয়ে প্রেমের ফাঁদ পাতে বনগাঁ থানার পুলিশ ৷ ফাঁদে পা দেয় চোর, সপ্তাহ খানেক প্রেম আলাপ করার পর মঙ্গলবার দুপুরে বনগাঁর একটি সিনেমা হলে সিনেমা দেখার নাম করে, সে বনগাঁ এক নম্বর প্লাটফর্মে দেখা করতে আসে চোর ৷
যুবককে চিনবে কি করে এই মহিলা প্রশ্ন করায় অভিযুক্ত বলে সে ব্লু রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট পরে আসবে । তুমি কি পরে আসবে অভিযুক্তের কথা শুনে মহিলা কনস্টেবলেও জানায় সেও ব্লু রঙের চুরিদার পরে আসবে । এরপর মঙ্গলবার দুপুর ২টো নাগাদ সিনেমায় ফাস্ট শো দেখার জন্য হাজির হয় অভিযুক্ত যুবক। তখন যুবক ঘুনাক্ষরেও টের পায়নি সাদা পোশাকের পুলিশ তাকে রিয়েল সিনেমা দেখানোর জন্য তৈড়ি রয়েছে । মহিলা কনস্টেবলের সঙ্গে সাক্ষাত হওয়া মাত্রই ফিল্মি কায়দায় চারিদিক থেকে হাজির হয় ভিলেন পুলিশ , থুরি বনগাঁ থানার পুলিশ। আর তখনই তাকে আটক করে বনগাঁ থানার নিয়ে আসে। ধৃতের নাম আব্দুল মন্ডল। পুলিশে জেরায় চুরির কথা স্বীকার করেছে সে ৷ চোরাই মাল সে বনগাঁর কে. জুয়েলার্স এ বিক্রি করেছে বলে জানায়।
চোরাই সোনা কেনার দায়ে বনগাঁ স্টেশন রোডের কে. জুয়েলার্স এর মালিক গৌরাঙ্গ সুত্রধর কে আটক করে পুলিশ৷
আব্দুলকে আজ পুলিশি হেপাজত চেয়ে বনগাঁ কোর্টে তোলা হয়।

No comments:
Post a Comment