পূর্ব বর্ধমানে কেন হারল তৃণমূল তা জানালেন জয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2017

পূর্ব বর্ধমানে কেন হারল তৃণমূল তা জানালেন জয়!


তৃণমূল এখন গোষ্ঠীদ্বন্দ্বে,সিন্ডিকেটবাজিতে,সন্ত্রাসবাহিনী নিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছে।তাই পূর্ব বর্ধমানের মানুষ তা স্পষ্ট বুঝে তৃণমূলকে হারিয়ে সিপিএমকে জয়ী করেছেন।তবে এখন যে সিপিএম মূল্যহীন তা সবাই জানে।সিপিএম যে এখন হোমেও নেই যজ্ঞেও নেই তা পরিষ্কার বললেন জয় বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,তৃণমূল এখন সিন্ডিকেটবাজি,সন্ত্রাসবাহিনীদের নিয়ে সন্ত্রাস করতে ব্যস্ত।তৃণমূল হল বড়লোক পার্টি।তৃণমূল চলে গেল মাটি খুঁড়লে শুধু টাকা পাওয়া যাবে।এদিন তিনি বলেন,আসন্ন পঞ্চায়েত ভোটে এবার একবার বিজেপিকে ভোট দিয়ে জেতানোর আহ্বান করেছেন,তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে জনগণের।পাশাপাশি তৃণমূলের এক অভিনেতা তথা নেতা তাপস পালের নাম নিয়ে বলেন তৃণমূল এখন শুধু গোষ্ঠীদ্বন্দ্ব করতে ব্যস্ত।সারদা,নারদা তো হলো,বিরত এখন।তাই পুলিশকে ধরে রেখেছে তাদের হপ্তার টাকা পার্টিফান্ডে ঢোকানোর জন্য।পুলিশকে ভাড়া করে রেখেছে তৃণমূল।পাশাপাশি ডেঙ্গু নিয়ে জয় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।কিন্তু বিজেপিরা ছাড়বে না ওনাকে।এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে।আর তাতে রক্ত ঝড়লে কোনো আপত্তি নেই তা পরিষ্কার জানান জয়।

আর পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে ব্যঙ্গ করে বলেন আগে পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে বাইরের রাজ্যে সবাই গর্ভ করতেন আর এখন হাস্যকর বস্তু হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ।অন্যর রাজ্যের মানুষরা পশ্চিমবঙ্গের পুলিশকে দেখতে ব্যস্ত এখন।আর তারা ভয়েতে রাজ্যে ঢুকতে পারেন না।যদি এদের ছোঁয়া তাদের গায়ে লেগে যায়।
পাশাপাশি এদিন বিজেপি হিট নায়ক নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল থেকে ১২৫০ কর্মী বিজেপিতে যোগ দান করেন।তাদের হাতে গেরুয়া শিবিরের ঐতিহ্য পতাকা তুলে দেন জয় বাবু।মঙ্গলবার জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাতে পূর্ব বর্ধমানের গ্রামের একাংশ মানুষ উপচে পড়েছে তাঁর গাড়ির সামনে।


No comments:

Post a Comment

Post Top Ad