দুদিনে আড়াই হাজার বাম তৃণমূল দিলীপ জয়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 November 2017

দুদিনে আড়াই হাজার বাম তৃণমূল দিলীপ জয়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দিল




বিজেপি হিট নায়ক নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল থেকে ১২৫০ কর্মী বিজেপিতে যোগ দান করেন।তাদের হাতে গেরুয়া শিবিরের ঐতিহ্য পতাকা তুলে দেন জয় বাবু।মঙ্গলবার জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাতে পূর্ব বর্ধমানের গ্রামের একাংশ মানুষ উপচে পড়েছে তাঁর গাড়ির সামনে।
তৃণমূল এখন গোষ্ঠীদ্বন্দ্বে,সিন্ডিকেটবাজিতে,সন্ত্রাসবাহিনী নিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছে।তাই পূর্ব বর্ধমানের মানুষ তা স্পষ্ট বুঝে তৃণমূলকে হারিয়ে সিপিএমকে জয়ী করেছেন।তবে এখন যে সিপিএম মূল্যহীন তা সবাই জানে।সিপিএম যে এখন হোমেও নেই যজ্ঞেও নেই তা পরিষ্কার বললেন জয় বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,তৃণমূল এখন সিন্ডিকেটবাজি,সন্ত্রাসবাহিনীদের নিয়ে সন্ত্রাস করতে ব্যস্ত।তৃণমূল হল বড়লোক পার্টি।তৃণমূল চলে গেল মাটি খুঁড়লে শুধু টাকা পাওয়া যাবে।এদিন তিনি বলেন,আসন্ন পঞ্চায়েত ভোটে এবার একবার বিজেপিকে ভোট দিয়ে জেতানোর আহ্বান করেছেন,তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে জনগণের।পাশাপাশি তৃণমূলের এক অভিনেতা তথা নেতা তাপস পালের নাম নিয়ে বলেন তৃণমূল এখন শুধু গোষ্ঠীদ্বন্দ্ব করতে ব্যস্ত।সারদা,নারদা তো হলো,বিরত এখন।তাই পুলিশকে ধরে রেখেছে তাদের হপ্তার টাকা পার্টিফান্ডে ঢোকানোর জন্য।পুলিশকে ভাড়া করে রেখেছে তৃণমূল।পাশাপাশি ডেঙ্গু নিয়ে জয় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।কিন্তু বিজেপিরা ছাড়বে না ওনাকে।এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে।আর তাতে রক্ত ঝড়লে কোনো আপত্তি নেই তা পরিষ্কার জানান জয়।


মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য নিয়ে সঠিক পড়াশুনা করার বার্তা দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গে ডেঙ্গু নিয়ে যেভাবে মহামারী আকারে মানুষ মৃত্যু শুরু হয়েছে তা চোখে পড়ে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তাঁর গুনতিতে মাত্র তেরো জন মানুষ মারা গেছেন পশ্চিমবঙ্গে।অথচ গোটা উত্তর চব্বিশ পরগণা,নদীয়া জেলাতে একের পর এক মানুষ বিনা চিকিৎসায় অজানা জ্বরে,ডেঙ্গুতে মারা যাচ্ছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ছে না।গাইঘাটাতে বিজেপি এক জনসভাতে দাঁড়িয়ে জয় বলেন, ‘ডেঙ্গুতে যারা মারা গেছেন আর যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের সকলকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে।এবং তাতে যদি বাঁধা আসে,রক্ত ঝড়ে তাহলে রক্ত ঝড়বে।কোনো আপত্তি নেই।কিন্তু এই মহামারি আকারে ছেঁড়ে যাওয়া ডেঙ্গু রোগের সুরা আমরা চাই’।এতগুলো মানুষের প্রাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিবিনি খেলছেন স্পষ্টই বললেন জয়।ডেঙ্গুর জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী পরিষ্কার বোঝা গেল জয়ের ভাষাতে।মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন,মানুষের মাল্টি অরগ্যান ফেল হলে রোগীরা হাসপাতাল যাচ্ছে,জয়বাবু দিদিকে এই বিষয়ে জ্ঞান নিয়ে একহাত নিয়ে বলেন,দিদি জানেনই না যে মাল্টি অরগ্যান ফেল হলে তো মানুষ বাঁচেই না,তাহলে হাসপাতালে যাবে কিভাবে?মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য নিয়ে ফের পড়াশুনা করার কড়া বার্তা দিলেন জয় বন্দ্যোপাধ্যায়।এদিন সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীবৃন্দ। 

No comments:

Post a Comment

Post Top Ad