শীত পড়তে না পড়তেই ঘন কুয়াশার দেখা মিলল আসানসোলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 October 2017

শীত পড়তে না পড়তেই ঘন কুয়াশার দেখা মিলল আসানসোলে




শীত পড়তে না পড়তেই ঘন কুয়াশার দেখা মিলল আসানসোলে। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে  গোটা শিল্পাঞ্চল। এই জেরে জাতীয় সড়ক ও জিটি রোডের দৃশ্য মানতা কম থাকায় যান চলাচলের ব্যাহত হয়েছে। অনেকে গাড়ি আলো জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। এর পাশাপাশি ট্রেন চলাচলেও ব্যাহত হয়েছে।আসানসোল বোকারো,  আসানসোল বর্ধমান এবং  আসানসোল রাঁচি লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে চলছে।এর পাশাপাশি ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে চলছে। কুয়াশার কারনে রেলপথে দৃশ্য মানতা কম থাকায় ট্রেন চলাচলেও বিঘ্ন হয়েছে। এই প্রথম কুয়াশার আনন্দ উপভোগ করলেন প্রাতঃভ্রমণ কারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad