ছট পূজার অনুষ্ঠানে বিষাদের ছায়া।ভোরের সূর্য তর্পণ করতে কালিন্দ্রী নদীতে নেমে তলিয়ে গেল নবম শ্রেনীর এক স্কুল ছাত্র।ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছালেও দেহ উদ্ধারে কোনো কোনো ভূমিকা পালন করেন পুলিশ। এই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোপ স্থানীয় বাসিন্দাদের।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নূরপুর এলাকার কালিন্দ্রী নদীতে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের নাম হেমন্ত মহালদার(১৮)।নূরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। নূরপুর অঞ্চলের হাজারি পাড়া এলাকার বাড়ি।বাবা লক্ষণ মহালদার।শ্রমিকের কাজে বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন বাবা।শুক্রবার ভোরে ছট পূজার সকালের সূর্য দর্পণে গ্রামবাসীদের সাথে কালিন্দ্রী নদীতে আসে হেমন্ত।সেসময় চারজন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে।স্নান করে তিন বন্ধু উঠে পড়লেও ওঠেনি হেমন্ত।স্থানীয়রা দেখতে পান হেমন্ত নদীর জলে ডুবে যাচ্ছে।জনা কয়েকজন মানুষ নদীতে নেমে হেমন্তকে উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।ক্ষনিকের মধ্যেই নদীর গর্ভে তলিয়ে যায় নবম শ্রেণীর ছাত্রটি।
ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ দেহ উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বিভাগকে খবর দেন।তবে এলাকাবাসীর অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।এই অভিযোগ তুলে নূরপুর ব্রিজ এলাকায় মানিকচক-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন।প্রায় দুই ঘন্টা অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নদীকে নামানো হয়েছে বোর্ড সহ ডুবুরি।তবে দেখার এখনো কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি।ছট পুজোর আনন্দের সময় এমন ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া।

No comments:
Post a Comment