“রাজ্যে যেভাবে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, একজন মুখ্যমন্ত্রীর কাছে এটা লজ্জাজনক বিষয়। মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে।” ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বললেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যে ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ, সেটা তাঁকে স্বীকার করতে হবে।”
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে দেশজুড়ে “রান ফর ইউনিটি” অনুষ্ঠান হচ্ছে আজ। দিল্লিতে যার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করে BJP। সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি থেকে চাঁদনি চক পর্যন্ত র্যালি হয়। সেখানে ছিলেন BJP-র রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ অন্য BJP নেতারা। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর শুরু হয় র্যালি। র্যালিতে হাঁটেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক সুরেশ পূজারি, রাহুল সিনহা, সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু ব্যানার্জি সহ দলের কর্মী-সমর্থকরা। র্যালি শেষে চাঁদনি চকে সর্দার বল্লভভাই প্যাটেলের বাড়িতে তাঁর মূর্তিতে মাল্যদান করেন কৈলাস বিজয়বর্গীয়।

No comments:
Post a Comment