মেয়ের সামনে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2017

মেয়ের সামনে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন




অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় মেয়ের সামনে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন ।  ঘটনার সময় মেয়ে চিৎকার করলে হাত,পা ও মুখ বেঁধে চলে নির্যাতন । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচক থানার মহেশ পুর গ্রাম এলাকায় । অভিযুক্ত স্বামী পলাতক ।
      জানা যায় কালিয়াচক থানার আলীনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের বাসিন্দা ফিরোজ শেখের সাথে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় স্থানীয় মেয়ে রাশেদা খাতুনের সাথে । বিয়ের পর এক কন্যা সন্তান ও পুত্র সন্তানও হয় ওই দম্পতির । বিয়ের পর সব ঠিক ঠাক থাকলেও গত ছয় বছর ধরে মহেশপুর গ্রামেরই এক বিবাহিত মহিলা সাবিদা বিবির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ফিরোজ বলে অভিযোগ । এই অবৈধ সম্পর্কের বারংবার বিরোধিতা করে আসছিল ফিরোজের স্ত্রী রাশেদা । শুধু তাই নয় স্ত্রীর উদ্যোগে স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকবার গ্রাম্য সালিসি সভাও হয় । কিন্তু তাতেও কোন লাভ হয়নি । উল্টে  বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দিলেই চলত অকত্থ অত্যাচার স্ত্রী রাশেদার উপর । বাদ পড়তো না ১৩ বছরের মেয়ে মৌসুমী খাতুন এবং ৬ বছরের ছেলে আসলাম শেখও ।  অভিযোগ সোমবার রাতে এই অত্যাচার সীমা ছাড়ায় । বাড়ির মধ্যে মেয়েকে হাত,পা ও মুখ বেঁধে রেখে মাকে মেয়ের সামনেই শ্বাসরোধ করে খুন করে ফ্যানের সাথে টাঙিয়ে দেয় ফিরোজ বলে অভিযোগ । পরে স্থানীয়রা ঘটনার খবর পেয়ে বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে । ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । ঘটনার পর রাশেদা বিবির বাবার বাড়ির তরফ থেকে কালিয়াচক থানায় অভিযুক্ত স্বামী , শাশুড়ি ও অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকা ওই মহিলা সাবিদা বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । তবে পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তরা অধরা ।

No comments:

Post a Comment

Post Top Ad