তৃণমূল প্রেমিকার প্রেমের ফাঁসে মৃত্যু হল বিজেপি প্রেমিকের
তৃণমূল প্রেমিকার প্রেমের ফাঁসে মৃত্যু হল বিজেপি প্রেমিকের ! আসরে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় । গ্রেফতার মেয়েটির বাবা খোকন বালা। খোকন বালা কল্যাণপুর পঞ্চায়েতের সদস্য। ঘটনাটি ঘটেছে কালনা থানা এলাকায়।
জানা গেছে, কালনা থানা এলাকার রামকৃষ্ণপল্লী বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল সিকিউরিটির কাজে বাড়ি থেকে বের হন গত রবিবার রাতে । সোমবার সকালে প্রেমিকার বাড়ির জানালা থেকে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার হয় । পরিবারের অভিযোগ, মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল।
মেয়েটির বাবা খোকন বালা স্হানীয় তৃণমূল নেতা তথা কল্যাণপুর পঞ্চায়েতের সদস্য। কল্যাণ পুর আশ্রম পাড়ার খোকন বালার বাড়ি থেকে মৃত দেহ উদ্ধার হলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে খোকনকে গ্রেফতার না করার জন্য। পরে স্হানীয়দের বিক্ষোভের মুখে পড়ে খোকন বালাকে গ্রেফতার করে পুলিশ । তৃণমূল প্রেমিকার মা সবিতা বালা বলেন তিনি প্রথম সকালে জানালায় মেয়ের ওড়না দেখতে পান ।
কালনা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে তৃণমূল প্রেমিকার প্রেমের ফাঁসে মৃত্যু হওয়া বিজেপি প্রেমিক প্রসেনজিৎ এর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এসময় গ্রামের জন সাধারণ বিজেপি নেতাকে মৃতের শরীরে আঘাতের চিহ্ন থাকা ছবিও দেখান। জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি পরিকল্পনা করে প্রসেনজিৎ কে মারা হয়েছে।
No comments:
Post a Comment