ফের ভেঙ্গে পড়ল ব্রিজ।তবে এটি মমতা সরকারের এলাকায় না,হিমাচল্প্রদেশের। হিমাচল প্রদেশের ছাম্বা এলাকায় ভেঙে পড়ল একটি ব্রিজ। এই ঘটনায় আহত হয়েছে ছ’জন। গতকাল মাঝ বরাবর ভেঙে পড়ে ব্রিজটি। নির্মাণের সময় গাফিলতির জেরেই এই ঘটনা বলে অনুমান।১৫ বছর পুরোনো এই ব্রিজটি ছাম্বা থেকে পঞ্জাবের পাঠানকোটকে সংযুক্ত করেছে। গতকাল হঠাৎই ভেঙে পড়ে ব্রিজটি। সেই সময় ব্রিজের উপর দিয়ে একটি গাড়ি, একটি ট্রাক ও একটি বাইক যাচ্ছিল। মাঝ বরাবর ব্রিজটি ভেঙে পড়তেই নদীতে পড়ে যায় বাইকটি। কিন্তু, গাড়ি ও ট্রাকটি কোনওরকমে ভাঙা অংশের মধ্যে আটকে যায়। এরপর আহতদের উদ্ধার করে পন্ডিত জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ।
No comments:
Post a Comment