দত্তপুকুরে বিজেপি কর্মী রাজু রায়কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল গুন্ডাবাহিনীর উপর। এমনটাই দাবি বিজেপির।শুক্রবার বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ জেলা সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বারাসত হাসপাতালে কর্মী রাজু রায়কে দেখতে গিয়ে জয় বলেন,তৃণমূল বিজেপি কর্মীদের দিনের পর দিন ধরে মেরে চলেছে, সব কিছুরই শেষ থাকে এরকম চলতে থাকলে সাধারণ মানুষ এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করবে।পাশাপাশি বিজেপিরাও এবার ছেড়ে দেবে না। বিজেপিরাও এবার তৃণমূলকে মেরে হাসপাতালে পাঠাবে। ওরা যেমন পাঠাচ্ছে। তারপর হিসেব করা হবে কারা কত লোককে হাসপাতাল, শ্মশানে পাঠিয়েছে। রাজু রায়ের উপর হওয়া অত্যাচারের ধিক্কার করে জয় বলেন,একটা নিরীহ ছেলেকে বিনা কারণে চড় ঘুষি, লাথি মেরে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। এরপরও হুমকি দেয় মেরে ফেলার।
পাশাপাশি জয়বাবু মুকুল বাবুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে স্পষ্টভাবে না বললেও তিনি বলেন মুকুল বাবু তৃণমূল ছেড়েছে বলে তার রাগে বিজেপির উপর হামলা কিনা তা পরিষ্কার জানেন না তিনি।যদিও কথাটি উড়িয়ে দেওয়া গেল না জয় বন্দ্যোপাধ্যায়ের ভাব ভঙ্গি দেখে।
No comments:
Post a Comment