মালদায় আক্রান্ত হলেন তৃনমূল মহিলা কর্মী। বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে মোথাবাড়ির মহেশ্বরপুর গ্রামে। বাঁধা দিতে গেলে মারধর করা হয় ওই মহিলার ছেলেকেও।
হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্যের স্বামী সুজীত ঘোষের বিরুদ্ধে। অভিযোগ প্রায় এক বছর আগের একটি পুরনো মামলা তুলে নেওয়ার জন্য বার
বারই হুমকি দেওয়া হচ্চিল ওই মহিলা তৃনমূল কর্মীকে। কিন্তু তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। আক্রান্ত মহিলার দাবি এরপরেই গতকাল রাতে দলবল সহ তাঁর ছেলেকে ঘিরে
ধরেন ওই সিপিএম নেতা। প্রথমে মারধর করা হয় ছেলেকে। এরপর লাঠি,লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমন হয় মহিলার ওপর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে
অভিযুক্তরা চম্পদ দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বাঙ্গীটোলা হাসপাতাল এরপর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য গত বছর অক্টোবর
মাসে ওই মহিলাকে সিপিএমে যোগ দেবার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজী না হওয়ায় ওই সময় হামলা চালানো হয়। এনিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছিলেন
তিনি। ওই অভিযোগ মীমাংসা করে নেওয়ার জন্য গত কয়েক মাস ধরেই হুমকি দেওয়া হচ্চিল। তিনি মামলা না তোলাতেই ফের হামলা চালায় দুস্কৃতিরা। ঘটনার তদন্ত
শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

No comments:
Post a Comment