নারদা কান্ডে হুগলির খানাকুলের ঘোষ পূর অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল নেতা মহঃইলিয়াস চৌধুরীর বাড়িতে হানা দিলেন সিবিআই কর্তা রণজিৎ সিং।বুধবার দুপুরে হঠাতই তৃণমুলের এই নেতার বাড়িতে হানা দেন সি বি আই কর্তারা।এদিন ইলিয়াসের বাড়িতে অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি কেও আনা হয়। অভিযোগ যে নারদা কান্ডেএই ইলিয়াসের বাড়িতেই বসে শ্যামুয়েলের কাছ থেকে অপরূপাকে টাকা নিতে দেখা গেছে ভিডিও ফুটেজে। সেই ইভিযোগ ও ভিডিও ফুয়েজ খতিয়ে দেখতে এদিন , সিবি আই কর্তারা খানাকুলের এই নেতার বাড়িতে আসেন তারা।সেই মত সমস্ত কিছু খতিয়ে দেখেন। ভিডিও ফুটেজ অনুযায়ী বাড়ির সব কিছুই পরীক্ষা করে দেখেন সিবি আই কর্তারা।যদিও এদিন ইলিয়াস এদিন এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেছেন আমি কিছুই জানিনা।
আবার অপরূপার স্বামী শাকির আলি বলেন,কলকাতা হাই কোর্টে মামলা চলছে।কিছু বলব না।তবে এটুকু বলতে পারি এরা সব মোদিবাহিনী।

No comments:
Post a Comment