তৃনমুল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2017

তৃনমুল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক



তৃনমুল কর্মী জান মহম্মদ খুনের ঘটনায় গ্রেফতার করা হল  প্রাক্তন সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্রকে।  কাল রাতে আমডাংরা বাজার থেকে তাকে গ্রেফতার করে তালডাংরা থানার পুলিশ।  গত ১৩ সেপ্টেম্বর ঢ্যামনামারা গ্রামে জান মহম্মদ মল্লিক নামে এক তৃনমুল কর্মী খুন হন।  এই ঘটনায় মোট ৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।  সেই অভিযোগে নাম থাকায় মনোরঞ্জন পাত্রকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে  ১৪৩,  ৩৪১ ও ৩০২ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক আগামী ১ নভেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।  তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সাজানো ও মিথ্যা বলে দাবি সিপিএম নেতৃত্বের।

No comments:

Post a Comment

Post Top Ad