যুবকের তৎপরতায় রক্ষা পেল ট্রেন ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2017

যুবকের তৎপরতায় রক্ষা পেল ট্রেন !




রেল লাইনে ফাটল। এক যুবকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল আপ মশাগ্রাম লোকাল।  ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া কর্ড শাখার জৌগ্রাম ও ঝাপানডাঙ্গা স্টেশমের মাঝে পাঁচশিমুলে। স্থানীয় যুবক পেশায় গ্যারেজ মিস্ত্রি নির্মল ঘোষ রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন আপলাইনে ফাটল। তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে লাল কাপড় নিয়ে গিয়ে রেল লাইনের উপর ওড়াতে থাকেন। খবর যায় গেটম্যানের কাছে  ততক্ষণে হাওড়া মশাগ্রাম আপ লোকাল ওই রেল পথে মশাগ্রাম ঢুকছে। তবে ট্রেনের চালক বিপদ বুঝে ট্রেন থামিয়ে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad