কৃষকদের সংরক্ষিত আলু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল হিমঘর মালিকের বিরুদ্ধে। চন্দ্রকোনার মহালক্ষ্মী হিমঘরে এই অভিযোগ তুলে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। নাজির ইসমাইল খান, সুশান্ত মানস সহ বিক্ষোভরত কয়েকজন কৃষক বলেন, আমাদের না জানিয়ে হিমঘর মালিক হিমঘর থেকে আমাদের সংরক্ষিত আলু বিক্রি করে দেন। এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। হিমঘর মালিক মদন দোলই বলেন, যদি কোনও কৃষকের কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে।

No comments:
Post a Comment