রানাঘাটে আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 October 2017

রানাঘাটে আগুন




সকাল বেলা একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে।শুক্রবার সকালে রানাঘাট শহরের সিদ্ধেশ্বরী তলায় অঞ্জলী বক্সী নামে এক বৃদ্ধার বাড়ীতে আগুন লেগে যায়।প্রচন্ড ধোঁয়ায় ভোরে যায় গোটা এলাকা।ধোঁয়া দেখে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে।খবর দেওয়া হয় দমকলে।প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে।কিন্তু আগুন ভয়াবহ রূপ নেওয়ায় ঘটনাস্থলে আসে দমকলের আরো একটি ইঞ্জিন।দুটি ইঞ্জিনের সহায়তায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন এলাকাবাসী।দমকলের   প্রাথমিক অনুমান এসি মেশিন থেকে শর্ট সার্কিট এর জেরেই এই অগ্নিকান্ড।প্রাথমিক ভাবে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর।

No comments:

Post a Comment

Post Top Ad