পাখির চোখ সামনের পঞ্চায়েত ভোট।এই ভোটকে ঘিরেই লড়াই
দুই বিরোধী দলের,তৃণমূল ও বিজেপি।ডেঙ্গু নিয়ে দিনের পর দিন ধরে তৃণমূলকে বিঁধে
চলেছে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতা,কর্মীরা।তবে
এবার বিজেপিকে একহাত নিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।তিনি বলেন, পঞ্চায়েত
ভোটে যাই করুক না কেন কোনও লাভ হবে না। নির্বাচনের ফল বের হলেই সব বোঝা যাবে।যদিও নাম না
করে বিজেপিকেই বিঁধলেন পঞ্চায়েত মন্ত্রী।তবে তা স্পষ্ট যে
গেরুয়া শিবিরকেই কটাক্ষ সুব্রত বাবুর।আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে এখন এই দুই দলেরই
চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
এই প্রসঙ্গে সুব্রতবাবু বলেন, “যাই
করুক না কেন, কিছুই
হবে না। ফলাফল কী হবে তা ফলেন পরিচয়। ফল বের হলেই তা বোঝা যাবে।”শুক্রবার সিঙ্গুরের রতনপুর উদয়
সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসেন সুব্রতবাবু।পূজো উদ্বোধনে হাজির ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ অন্যান্যরা।

No comments:
Post a Comment