ফের দিঘায় মৃত এক পর্যটক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 October 2017

ফের দিঘায় মৃত এক পর্যটক


 শনিবার সকালে নিউ দিঘা সমুদ্রে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। মৃত যুবকের নাম বাপ্পা মুন্সি (২৬)। জানা যায়, ওই মৃত ব্যক্তি দক্ষিণ ২৪ পরগণার রাজারহাটের উস্তি থানা এলাকার বাসিন্দা।বাপ্পা মুন্সি শনিবার ভোরের দিকেই কয়েক জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে আসে। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে এসে ওঠে।

এরপর নিউ দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে সবার চোখের সামনেই বাপ্পা জলে তলিয়ে যেতে থাকে। ঘটনাস্থলে থাকা নুলিয়া ও বাপ্পার বন্ধুরা অনেক চেষ্টার পর তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে দিঘা কোস্টাল থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad